চলো এক সাথে গড়ি বাংলাদেশ
দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের আগে বাংলাদেশ। গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচারের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ।
অধ্যক্ষ মোঃ নাজমুল হক
সহকারী সেক্রেটারি, রাজশাহী জেলা
নির্বাচনের বাকি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মূলনীতি
দুর্নীতিমুক্ত, ইনসাফ ভিত্তিক, মানবিক বাংলাদেশ, উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার — এই চার স্তম্ভের উপর ভিত্তি করে আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই
দুর্নীতিমুক্ত
বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় পরিচয় রক্ষায় আমরা অঙ্গীকারবদ্ধ
ইনসাফ ভিত্তিক
জনগণের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য
মানবিক বাংলাদেশ
কৃষি ও শিল্পের সমন্বিত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচন
উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার
সকল নাগরিকের সমান অধিকার, বৈষম্যহীন সমাজ ও মানবাধিকার সুরক্ষা
জনগণের পক্ষে, গণতন্ত্রের সৈনিক
অধ্যক্ষ মোঃ নাজমুল হক আশির দশকে রাজশাহী জেলার চারঘাট উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা শেষে ঐতিহ্যবাহী সরদহ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় হতে ১ম বিভাগে এস.এস.সি (বিজ্ঞান বিভাগ) পরীক্ষায় উত্তীর্ণ হন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ হতে কৃতিত্বের সাথে এইচ.এস.সি (বিজ্ঞান বিভাগ) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় হতে বি.এস.এস (সম্মান) ও এম.এস.এস (রাষ্ট্রবিজ্ঞান) ডিগ্রী অর্জন করেন। তিনি বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ প্রতিষ্ঠা ও পরিচালনার পাশাপাশি ইয়াতিম শিশুদের পুনর্বাসন ও শিক্ষা বিস্তারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি স্কুল জীবন থেকেই বিভিন্ন খেলাধুলার সাথে জড়িত থাকার পাশাপাশি ছাত্র-যুবকদের চিত্তবিনোদন ও শরীরচর্চার জন্য বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান গঠন ও পরিচালনার সাথে সম্পৃক্ত। শিক্ষা জীবন শেষে ২০০৫ খ্রি: থেকে অদ্যবধি চারঘাট টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে অধ্যক্ষ পদে কর্মরত আছেন। ২০১৪ হতে ২০১৯ খ্রি: পর্যন্ত চারঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সাংগঠনিক পরিচয়: ছাত্রজীবনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চারঘাট উপজেলা শাখার সভাপতি এবং রাজশাহী জেলা পূর্ব শাখার অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন শেষে বৃহত্তর সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন এবং চারঘাট উপজেলা জামায়াতের আমির ও রাজশাহী পূর্ব জেলা শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি রাজশাহী জেলা শাখার সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন
এলাকার উন্নয়নে অবদান
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে বিশেষ অবদান
জনসেবায় নিবেদিত
দুঃস্থ ও অসহায় মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছেন
কেন দাঁড়ি পাল্লায় ভোট?
দাঁড়ি পাল্লায় ভোট মানে সৎ, নীতিবান ও আমানতদার নেতৃত্বে আস্থা। দুর্নীতিমুক্ত সমাজ, ন্যায়বিচার, আইনের শাসন, জনকল্যাণমুখী উন্নয়ন এবং ধর্মীয়-নৈতিক মূল্যবোধের সম্মান প্রতিষ্ঠার অঙ্গীকার। স্বচ্ছতা, জবাবদিহি ও জনগণের অধিকার রক্ষায় এই প্রতীক আশাবাদী পথ দেখায়। দেশের শান্তি, স্থিতিশীলতা, ন্যায্যতা ও মানবিক রাজনীতি গড়ে তুলতে সচেতন ভোটারদের দায়িত্বশীল সিদ্ধান্তই আজ জরুরি
"মানুষের আস্থার জায়গায় পরিণত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।"
সুশাসন প্রতিষ্ঠা
দুর্নীতিমুক্ত প্রশাসন, স্বচ্ছ জবাবদিহিতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনবান্ধব সরকার গঠন
অর্থনৈতিক স্থিতিশীলতা
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং রপ্তানি বৃদ্ধির মাধ্যমে অর্থনীতি পুনরুদ্ধার
নাগরিক অধিকার
মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা এবং মানবাধিকার সুরক্ষা
আসন্ন জনসভা ও সমাবেশ
এলাকার বিভিন্ন স্থানে আয়োজিত জনসভায় অংশ নিন, প্রার্থীর সাথে সরাসরি কথা বলুন11
নির্বাচনী জনসভা
পর্যায় ১ / ৪
মাদ্রাসা ময়দানে, আমিরে জামাত সকল প্রার্থীকে মঞ্চে নিয়ে বাংলার আপামর জনগণের সামনে নির্বাচনী ভাষণ প্রদান করবেন।
চারঘাট পৌরসভা নির্বাচনী সফর
পর্যায় ২ / ৪
চারঘাট পৌরসভার সকল ওয়ার্ডের জনগণের সাথে কুশল বিনিময় এবং নির্বাচনী আলোচনা ও দাড়িপাল্লার পক্ষে প্রচারণা করবেন।
চারঘাট উপজেলা নির্বাচনী গণ মিছিল
বাংলাদেশ জামায়েত ইসলামী চারঘাট উপজেলা শাখার উদ্যোগে নির্বাচনী গণ মিছিল অনুষ্ঠিত হবে
গণসংযোগের মুহূর্ত
বিভিন্ন জনসভা, মতবিনিময় ও গণসংযোগ কর্মসূচির ছবি
চলো এক সাথে গড়ি বাংলাদেশ
দেশের স্বার্থে, জনগণের স্বার্থে — দাঁড়ি পাল্লা প্রতীকে ভোট দিন। আপনার একটি ভোট পারে বাংলাদেশের ভাগ্য বদলাতে।
আপনার বক্তব্য জানান
এলাকার সমস্যা, পরামর্শ বা মতামত জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনার কথা শুনতে আগ্রহী।
নির্বাচনী কার্যালয়
প্রধান কার্যালয়
চারঘাট, রাজশাহী।
হটলাইন
ইমেইল
কার্যালয় সময়
সকাল ৯টা - রাত ১০টা